৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৫৮ এএম BDST banglanew24
17 Mar 2013   10:16:57 PM   Sunday BdST
E-mail this

চলন্ত গাড়িতে আগুন, দুই চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলন্ত গাড়িতে আগুন, দুই চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ
ছবি: নাজমুল ও বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে হরতাল সমর্থকরা পেট্রোলভর্তি বোতল ছুড়ে  চলন্ত প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে দুই তরুণ চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার সাড়ে ৮টায় এ ঘটনার পর দুই চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ দুই চিকিৎসক হলেন রকিবুল আলম (৩৭) ও ওমর ফারুক (৩৫)। রকিবুলের মুখমণ্ডলসহ শরীরের ৩৯ শতাংশ ঝলসে গেছে এবং ফারুকের বুক, পিঠ ও বাঁ হাতসহ ৭ শতাংশ পুড়ে গেছে।

রকিবুল থাকেন রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে ও ওমর ফারুক থাকেন রামপুরার বনশ্রীতে।

প্রাইভেটকারে থাকা রায়হান শরীফ নামে আরেক চিকিৎসক সামান্য আহত হয়েছেন। তার চুল পুড়ে গেছে।

রায়হান শরীফ জানান, তারা চার বন্ধু প্রাইভেটকার যোগে মিরপুরে তার বাসা থেকে বনশ্রীতে ফারুকের বাসায় যাচ্ছিলেন। পথে হাতিরঝিলে চলন্ত দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য হঠাৎই পেট্রোলভর্তি জ্বলন্ত বোতল ছুড়ে মারে এবং এরপর দাউদাউ আগুন জ্বলতে থাকে। এতে দুইজন মারাত্মক  অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। দ্রুত সিএনজি অটোরিকশায় করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এবিজেড/আরআর/ জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান