৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:০০ এএম BDST banglanew24
13 Jun 2012   04:05:46 PM   Wednesday BdST
E-mail this

দুলামিয়া কটনের প্রায় ৮ শতাংশ দরপতন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দাম কমার শীর্ষে অবস্থান করছে দুলামিয়া কটন কোম্পানির শেয়ারের দাম। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৭ দশমিক ৮৪ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার শীর্ষে অবস্থান করছে।

এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে এআইবিএল’র শেয়ারের দাম। বুধবার এ কোম্পানির শেয়ারের দাম ৬ দশমিক ০১ শতাংশ কমে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দুলামিয়া কটন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১০ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৯ দশমিক ২ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ১০ দশমিক ২ টাকা। তবে বুধবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৯ দশমিক ৪ টাকায়। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম প্রায় ১ টাকা কমে যায়।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮৯  সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ৭ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মুলধন ৩০ কোটি এবং পরিশোধিত মুলধন ৭ কোটি ৬০ লাখ টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫০ শতাংশ।

বুধবার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- দুলামিয়া কটন মিল ৭ দশমিক ৮৪ শতাংশ, এসআইবিএল ৬ দশমিক ০১ শতাংশ, ইস্টার্ন কেবল ৪ দশমিক ৬৬ শতাংশ, এইচআর টেক্সটাইল ৩ দশমিক ৬৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্ক ৩ দশমিক ৬২ শতাংশ, গ্লাসগো স্মিথ ৩ দশমিক ৪৭ শতাংশ, জিল বাংলা সুগার মিল ২ দশমিক ৮৮ শতাংশ, দ্বিতীয় আইসিবি ২ দশমিক ৫৬ শতাংশ, ওসমানিয়া গ্লাস ২ দশমিক ৫৪ শতাংশ এবং এএমসিএল প্রাণ ২ দশমিক ৫২ শতাংশ দাম কমেছে।
 
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বুধবার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে-  দুলামিয়া কটন মিল, তাকাফুল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবল, এইচআর টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান