ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্মা এইড কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট ৫ জানুয়ারি থেকে বিতরণ শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানানো হয়, কোম্পানির করপোরেট অফিসের শেয়ার বিভাগ, ৩৪৫, সেগুন বাগিচা (ফাস্ট ফ্লোর), রমনা, ঢাকাতে এ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে।
অফিস চলাকালীন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এ ওয়ারেন্ট বিতরণ করা হবে। এ সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ওয়ারেন্ট গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ফার্মা এইডস কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১২ সমাপ্ত অর্থবছরে এর বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ০৬ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৬ দশমিক ৩০ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো ১ দশমিক ২৫ টাকা।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: মীর সানজিদা আলম নিউজরুম এডিটর/ মাহফুজার রহমান, সিনিয়র নিউজরুম এডিটর