৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:০৫ এএম BDST banglanew24
06 Jan 2013   08:15:36 AM   Sunday BdST
E-mail this

মহাদেবপুরে গৃহবধূর লাশ উদ্ধার: পিটিয়ে মারার অভিযোগ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার ইটালি গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পারভীন (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারভীনকে পিটিয়ে ও পুড়িয়ে মারার অভিযোগ করেছেন তার স্বজনরা।

পারভীন ইটালী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পারভীনের চাচা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, কারণে-অকারণে স্বামী ও শ্বাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই পারভীনের ওপর নির্যাতন চালাতো। এরই এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্বাশুড়ি ও তার স্বামী পারভীনকে রান্না ঘরে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, পারভীনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে পারভীনের স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।

এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান