১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:১৬ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
06 Feb 2013   07:49:18 PM   Wednesday BdST
E-mail this

ঋত্বিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী


কলকাতা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঋত্বিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী

কলকাতা : ৩৭ বছর আগে এ দিনটিতে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ‘মেঘে ঢাকা তারা’,‘অযান্ত্রিক,’‘তিতাস একটি নদীর নাম’-এর স্রষ্টা। বাংলা চলচ্চিত্রের ব্যতিক্রমী পুরুষ ঋত্বিক ঘটক। প্রয়াণ দিবসে বুধবার তাঁর ছবিতেই শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়।
    
এদিন নন্দনে বিকেল সাড়ে পাঁচটায় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখানো হয় ‘মেঘে ঢাকা তারা’। মৃত্যুকে তিনি খুব কাছ থেকে অনুভব করেছেন এবং বাঁচার আর্তি বারবার ফুটে উঠেছে তাঁর বিভিন্ন সৃষ্টিতে।

বাবার ৩৭তম প্রয়াণবার্ষিকীতে এর থেকে ভাল কোনও শ্রদ্ধার্ঘ্য হতে পারে না বলে মনে করছেন ঋত্বিক-কন্যা সংহিতা ঘটক। শুধু জনপ্রিয় বলেই   ‘মেঘে ঢাকা তারা’ নয়, আমরা আসলে দেখাতে চেয়েছি মৃত্যুকে” বলছেন সংহিতা।

সম্প্রতি যাঁর নিজের মেয়ে অদিতি ঘটকের অকালমৃত্যু নাড়া দিয়েছে ঘটক পরিবারকে। সম্ভবত সেই ঘটনার কথা মনে রেখেই সংহিতার বক্তব্য, এই সিনেমাটি এদিন অত্যন্ত প্রাসঙ্গিক।”
    
ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের কথায় মানুষটি কবে জন্মেছেণ বা মারা গিয়েছেন সেটা বড় কথা নয়। মূল উদ্দেশ্য হল তাঁকে স্মরণ করা। সাধারণ ঘটনাকে অসামান্যভাবে রূপদান করা, দর্শনকে সিনেমার সঙ্গে মিলিয়ে দেওয়া, এসব ছিল ঋত্বিক ঘরানার চলচ্চিত্রের মূল বৈশিষ্ট্য।

তাঁর হাত দিয়ে যেসব সিনেমা তৈরি হয়েছে সেই সবক’টির প্রাসঙ্গিকতা আজও বহমান বলে মনে করেন ঋত্বিকপ্রেমীরা।
    
ঋত্বিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে তাঁরা একটি ঋত্বিক আর্কাইভ তৈরির পরিকল্পনা নিয়েছেন। কলকাতা ও মুম্বাইতে তাঁর কর্মজীবনের পুঙ্খণাপুঙ্খ তথ্য, লেখা, প্রবন্ধ, চলচ্চিত্রকে তুলে ধরা হবে এই আর্কাইভে।

কারণ তিনি মানুষের কাছে থাকতে চেয়েছিলেন এবং চলচ্চিত্রের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর ছড়িয়ে ছিটিয়ে থাকা কীর্তিগুলিকে জড়ো করে গবেষক সিনেমাপ্রেমীদের কাছে পৌঁছে দিতে চাইছেন তাঁরা।

ঋত্বিকপুত্র ঋতবান ঘটকও গত এক বছর ধরে বাবার সারা জীবনের কর্মকা- নিয়ে একটি সিনেমা তৈরি করছেন।

বাংলাদেশ সময় : ১৯৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
বৈদ্য/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান