১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৪৩ পিএম BDST banglanew24
06 Feb 2013   01:42:11 PM   Wednesday BdST
E-mail this

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সতর্ক করল নির্বাচন কমিশন


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সতর্ক করল ভারতের নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে সতর্ক করার বিষয়টি জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আশুতোষ জিন্দাল।

গত ১১ জানুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার পর রাজনৈতিক দলের নেতা কর্মী এবং মন্ত্রীদের জন্য বেশ কিছু আচরণ বিধি লঙ্ঘন করে।

নির্বাচন ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজের সরকারি অফিসে বসে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকার নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়।

কংগ্রেস তার অভিযোগে বলে, নির্বাচন ঘোষণার পর এভাবে সরকারি দপ্তরে বসে দলীয় প্রচার বা দল সম্পর্কে কথা বার্তা বলা বেআইনি। যা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন।

এ সম্পর্কে ভারতের নির্বাচন কমিশন খোঁজ  নিয়ে সাক্ষাৎকারের সিডি ক্যাসেট সংগ্রহ করে। শেষ পর্যন্ত মঙ্গলবার নিজেদের রায় জানায় নির্বাচন কমিশন।

তারা পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রীকে সতর্ক করে। ভবিষ্যতে এ ব্যপারে যত্নবান হবারও নির্দেশ দিয়েছে। এদিকে কংগ্রেস নির্বাচনের আগে এটাকে নিজেদের নৈতিক জয় হিসাবে দেখছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এভাবে আগে কোন দিন ত্রিপুরার কোন মুখ্যমন্ত্রীকে সতর্ক করে নি নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
টিসি/এসএনএইচ/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান