৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৪২ এএম BDST banglanew24
05 Mar 2013   09:42:45 PM   Tuesday BdST
E-mail this

স্ত্রীর পর সন্তানকেও খুন!


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্ত্রীর পর সন্তানকেও খুন!

আগরতলা (ত্রিপুরা): স্ত্রীর পর এবার সন্তানকেও খুন করেছে এক পাষণ্ড পিতা।  ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার রাজ্যের সোনামুড়ার ঘ্রানতলী গ্রামে।
 
নিহত শিশুটির বয়স ১০। তার নাম দেবাশীষ। অভিযুক্তের নাম বিশ্বজিৎ সিংহ।
 
বিশ্বজিৎ নয় মাস আগে তার স্ত্রীকে খুন করেছিল।

পরবর্তীতে মাকে হত্যার করার বিষয়টি দেবাশীষ পুলিসকে জানায়। সে জানায়, মা মেনকা দত্তকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে তার বাবা। সে তা দেখেছে উঠানে দাঁড়িয়ে।
 
৩৭ বছর বয়সী বিশ্বজিতের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার মামলা চলছে। দীর্ঘ দিন জেল হাজতে ছিল সে। সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। মুক্তি পেয়ে ফিরে আসে বাড়িতে।
 
স্থানীয়রা জানায়, সোমবার রাতে বাবার সঙ্গেই ঘুমিয়েছিল দেবাশীষ। মঙ্গলবার দুপুর পর্যন্ত দরজা খোলে নি বিশ্বজিত। তা দেখে পাড়া-পড়শীর সন্দেহ হয়। তারা ডাকাডাকি শুরু করে। শেষ পর্যন্ত দরজা খুলে বেড়িয়ে আসে বিশ্বজিৎ।

সে নিজেই জানায়, সে তার ছেলেকে গত রাতে ঘুমের মধ্যে হত্যা করেছে। স্ত্রীকে হত্যার বিষয়টি দেবাশীষ দেখে ফেলায় সে তাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল।

বাবার মুখে সন্তান হত্যার খবর শুনতে পেয়ে অবাক হয় উপস্থিতরা। তারা বিশ্বজিৎকে ধরে গণধোলাই দেয়। এরপর পুলিশের হাতে তুলে দেয় তাকে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান