৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৫৭ পিএম BDST banglanew24
12 Feb 2013   06:03:30 PM   Tuesday BdST
E-mail this

তিন মিনিট স্তব্ধ থাকলেন সৌদি প্রবাসীরাও


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তিন মিনিট স্তব্ধ থাকলেন সৌদি প্রবাসীরাও

রিয়াদ থেকে: ঘোষণা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল চারটায় তিন মিনিট স্তব্ধ থেকেছে পুরো বাংলা‍দেশ। এর সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় বেলা ১টায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে তিন মিনিট দাঁড়িয়ে থাকেন সৌদি আরব প্রবাসীরা।

শাহবাগ আন্দোলনের প্রথম থেকেই এতে সংহতি জানিয়ে আসছেন সৌদি আরব।

উদ্যোক্তা সূত্র বাংলানিউজকে বলেন, “আমরা প্রবাসে থাকলেও আমাদের মন-প্রাণ সারাক্ষণ পড়ে থাকে শাহবাগ চত্বরে। তাদের যে কোনো কর্মসূচি আমরা এখান থেকে পালন করার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “স্থানীয় আইনি জটিলতা থাকায় সবকিছু হয়তো আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো করতে পারবো না। তবে স্থানীয় আইন মেনে যতোটুকু সম্ভব করার চেষ্টা থাকবে আমাদের ।”

শাহবাগ মঞ্চে যেতে না পারলেও দূর প্রবাস থেকে প্রতিদিনই সৌদি প্রবাসীরা প্রতিবাদ সভা-সমাবেশ করছেন। কয়েকজন প্রবাসী ইতোমধ্যে ছুটিতে ঢাকায় গিয়ে যোগ দিয়েছেন শাহবাগ চত্বরের আন্দোলনের সঙ্গে। কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান