৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৫১ পিএম BDST banglanew24
03 Jan 2013   04:39:18 PM   Thursday BdST
E-mail this

জাতীয় এসএমই মেলা শুরু ১২ ফেব্রুয়ারি


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয় এসএমই মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

ঢাকা: পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে ৫ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৩’ আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আউটার পেভমেন্টে আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের পণ্য প্রদর্শন করা হবে।

মেলা আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমইদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, ভোক্তা ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ নেওয়া হবে।

এসএমই ফাউন্ডেশন জানায়, মেলায় অংশ নিতে এসএমই ফাউন্ডেশনের কার্যালয় (রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা) থেকে আবেদন পত্র সংগ্রহ করা যাবে।

এছাড়া ফাউন্ডেশনের ওয়েব পোর্টাল www.smef.org.bd থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে এবং তা পূরণ করে আগামী ২৪ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে ।

১৫০টি স্টলের (স্টলের সাইজ: ৮/৮ বর্গফুট) বিপরীতে প্রতি স্টলের ফি বাবদ ‘এসএমই ফাউন্ডেশন-জেনারেল অ্যাকাউন্ট’-এ ১০ হাজার টাকার পে-অর্ডার, ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপিসহ এসএমই ফাউন্ডেশনের অনুকূলে পঠাতে হবে।

পণ্যের মান ও ধরন, মেলায় অংশ নেওয়ার যোগ্যতাসহ ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বরাদ্দ চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে জারি করা হবে বরাদ্দপত্র। যারা স্টল বরাদ্দ পাবেন না, তাদের পে-অর্ডারটি ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, প্রথম জাতীয় এসএমই মেলা গত বছর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেসময় মোট ১০০টি এসএমই প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।

আয়োজকরা জানান, গত মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল ২৮ দশমিক ০৩ লাখ এবং অর্ডারের পরিমাণ ছিল ৬০ দশমিক ৪৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২
এসএমএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান