১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৪২ এএম BDST banglanew24
07 Jan 2013   04:35:43 PM   Monday BdST
E-mail this

দুই মিউচ্যুয়াল ফান্ডের ‍তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ফান্ডগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফান্ডগুলো নাম হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর ১২-ডিসেম্বর ১২) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ২৩ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিলো ৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৫৬ টাকা।
 
গত নয় মাসে (এপ্রিল ১২ – ডিসেম্বর ১২) প্রতিষ্ঠানটির মোট লোকসান হয়েছে ২ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৯ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিলো ৬ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৬১ টাকা।

অন্যদিকে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩১ ডিসেম্বর ২০১২ (অক্টোবর-ডিসেম্বর-১২) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ২ কোটি ৫৯ লাখ টাকা এবং ইউনিট প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ২৬ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিল ৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৫৮ টাকা।
 
গত নয় মাসে (এপ্রিল থেকে ডিসেম্বর-১২) প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৩১ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিলো ৭ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৭৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান