১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:১০ এএম BDST banglanew24
17 Mar 2013   04:58:35 PM   Sunday BdST
E-mail this

স্বাধীনতা দিবসের টেলিছবি ‘নীলাম্বরী’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বাধীনতা দিবসের টেলিছবি ‘নীলাম্বরী’

অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে এ দেশের স্বাধীনতাকামী গণমানুষের আশা-আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত টেলিছবি ‘নীলাম্বরী’। আসছে স্বাধীনতা দিবসের বিশেষ পরিবেশনা হিসেবে নাটকটি মাই টিভিতে ২৬ মার্চ বেলা ১২টায় প্রচার হবে।

বিপুল হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন আতিকুল ইসলাম শরীফ।

এতে অভিনয় করেছেন মাসুম আজিজ, রহমত আলী, সোহেল খান, প্রাণ রায়, রিফতি রাত্রী, আবদুল হান্নান শেলী, বিপুল হাসান, ওহাব মাহমুদ, প্যারিস, মাহবুবা পারভীন, সানজিদা প্রিয়া, মহিউদ্দিন লিটন, মুস্তাফিজ চঞ্চল, স্বাধীন ও শতাধিক গ্রামবাসী।

‘নীলাম্বরী’ টেলিছবির কাহিনীতে দেখা যাবে- অবিভক্ত ভারতবর্ষের শেষভাগের চিত্র। অচিরেই মুসলীম লীগ আর কংগ্রেসের নের্তৃত্বে গঠিত হচ্ছে দুই রাষ্ট্র, পাকিস্তান ও ভারত। ইতিহাসের এমনই সময় পূর্ববাংলার উজানচর গ্রামে রাজনৈতিক প্রভাবে দেখা দেয় টানাপোড়েন। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য যাত্রাপালাকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনী।

উজানচরের মানুষ যাত্রাপালার আয়োজন করে। কিন্তু ধর্মব্যবসায়ী স্বার্থান্বেষী চক্র এতে বাধা দেয়। আমজনতার সম্মিলিত চেষ্টায় সেই বাধা টেকে না। এদিকে যাত্রাপ্রদর্শনীর আগের দিন ফিল্মের হাতছানিতে পালিয়ে যায় পালার নায়িকা। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।

টেলিছবিটির সঙ্গীত করেছেন এস আই টুটুল। প্রযোজনায় রয়েছে ব্লাকবক্স এন্টাটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান