ঢাকা : নয়াদিল্লির ‘নইদা’ এলাকায় ২১ বছর বয়সী তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার নিজ বাড়ির কাছে দিল্লির শহরতলীর ৬৩ নম্বর সেক্টর এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়! পুলিশের প্রাথমিক ধারণা, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন বলছে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় পুলিশ জানায়, গতরাত ৯ টার দিকে ৪জন সহকর্মীসহ কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। তারপর সহকর্মীরা নিজ বাসার পথে চলে যান। তরুণীও তার বাসার দিকে রওয়ানা হন। সে সময় থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা রাতভর খুঁজেও তার কোনো হদিস পাননি।
শনিবার সকালে শহরতলীর পুশথা এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, চোটপুর কলোনির বাসিন্দা তরুণী দিল্লির শহরতলীর ৬৫ নম্বর সেক্টরের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এ কাজ করতেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রশাসন আশা করছে, তদন্তের পর বেরিয়ে আসবে তিনি ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছিলেন কিনা।
বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর, eic@banglanews24.com