৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:৫৪ এএম BDST banglanew24
18 Mar 2013   12:05:03 PM   Monday BdST
E-mail this

সাভারে ককটেল বিস্ফোরণ, আহত ১


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে হরতালের সমর্থনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।

সোমবার ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে সাভারের রাবেয়া ক্লিনিকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

এঘটনায় রাজিব (২৫) নামের এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাবেয়া ক্লিনিকের সামনে হরতালের সমর্থনে হামলা চালায় পিকেটাররা। এসময় জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়া সকাল থেকেই যে কোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই মহাসড়কে অটোরিক্সা, লেগুনা, ম্যাক্সিসহ বেশকিছু যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সোমবার।

এর আগে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হওয়া নেতা-কর্মীদের মুক্তি না দিলে ১৮ ও ১৯ মার্চ হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান