১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৩৩ পিএম BDST banglanew24
16 Feb 2013   04:34:07 PM   Saturday BdST
E-mail this

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাদশ বর্ষপূর্তি উদযাপন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বেসরকারী বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির একাদশ বর্ষপূর্তি উৎসব। শনিবার দুপুরে একাদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে সাভারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এ উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখরিত সাভারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটি সেজেছিল বর্ণিল সাজে। সব বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রানবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয়েছিলো নবীন-প্রবীন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রথমেই ব্লগার আহমেদ রাজিবের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, “বাংলাদেশের ছেলেরা আজকে সোনালী আঁশ পাটের জন্ম রহস্য আবিষ্কার, এভারেস্ট জয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করায় আমি তোমাদের মাঝে ভবিষ্যত দেখতে পাই।”

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার আহবান জানিয়ে দেশ-বিদেশে এর আলো ছড়িতে দেওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুটি বৃত্তি প্রদান করা হয়। প্রফেসর ড. এম লুৎফর রহমানের নামে বৃত্তি দু’টি অর্জন করেন সফটওয়্যার ও আইটি বিভাগের ছাত্র মোঃ রফিকুল ইসলাম এবং রাজিয়া বেগম বৃত্তি অর্জন করেন বিবিএর ছাত্র মোঃ রায়হান কৌশিক।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তিনজন ছাত্রকে ঢাকা-কাঠমন্ডু-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার এয়ার টিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
ওমর ফারুক/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান