ঢাকা: সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে টরোন্টোয় সমাবেশ হয়েছে। প্রবাসী বাঙালিরা টরোন্টোর ড্যানফোর্ডে ওই সমাবেশের আয়োজন করেন।
শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৬টা পর্যন্ত চলা ওই সমাবেশের মাধ্যমে তারা শাহাবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তারা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানান।
তুষারপাত আর তীব্র শীত উপেক্ষা করে শান্তিপূর্ণ সমাবেশে জড়ো হন সব বয়সী মানুষ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: জিয়াউল জিয়া ও জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর