৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:২৪ পিএম BDST banglanew24
01 Mar 2013   09:58:52 AM   Friday BdST
E-mail this

গাজীপুরে গোয়েন্দা কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুরে গোয়েন্দা কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর: বৃহস্পতিবার হরতালে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ  জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানের (৪৩) অবস্থা আশঙ্কাজনক। তার গুলি বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে হবে।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অ্যাপোলো হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, হাসানের দেহে থাকা গুলিটি চোয়ালের মধ্য দিয়ে গিয়ে মাথার পেছনের দিকে অবস্থান করছে। এই অবস্থায় অপারেশন করলে মৃত্যু হতে পারে। তাই ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে হাসান দায়িত্বরত ছিলেন। এসময় ময়মনসিংহ গামী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে তিনি গাড়িটিকে চ্যালেঞ্জ করেন।

কিছু বুঝে ওঠার আগেই গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়া হয়। একটি গুলি এসআই হাসানের মুখমন্ডলে বিদ্ধ হয়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।
 
ঘটনার পর এসআই হাসানকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকাল ৮টায় তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত প্রাইভেট গাড়িটি বা ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের আরও বলেন, “৮ সদস্যের পুলিশ দলের নেতৃত্বে ছিলেন এসআই হাসান। এর মধ্যে এসআই হাসান ও কনস্টেবল শরিফুল ছিলেন জেলা গোয়েন্দা শাখার। অন্য ৬ জন ছিলেন এসএএফ’র (স্পেশাল আর্মড ফোর্সেস)  সদস্য।”

উল্লেখ্য, বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের আগে ও পরে সারা দেশে সহিংসতায় দলটির নেতাকর্মীসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশের তিন সদস্য, যুবলীগের তিন কর্মী এবং একজন প্রকৌশলীও রয়েছেন। এর মধ্যে শুধু গাইবান্ধায় চার পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এদিন জামায়াতের ডাকে সারাদেশে সকাল সন্ধ্যা হরতালও চলছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৩
রিপন আনসারী/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান