৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:১২ এএম BDST banglanew24
25 Jan 2013   07:22:06 PM   Friday BdST
E-mail this

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অবস্থান কর্মসূচি চলছেই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অবস্থান কর্মসূচি চলছেই
ছবি:রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো মহা অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু।

এসময় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “বর্তমান সরকারের কাছে শিক্ষা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী কেউই নিরাপদ নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষক-কর্মচারীদের এ ন্যায্য দাবি পূরণ করা হবে।

শিক্ষক-কর্মচারীদের এ আন্দোলনের সঙ্গে বিএনপি’র নৈতিক সমর্থন আছে জানিয়ে তিনি আরও বলেন, “আজ ঈদে মিলাদুন্নবীর দিনেও রাজপথে শিক্ষকদের আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?”

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না এমন ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, “দাবি পূরণ না হলে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্ব পালনেও আমরা বিরত থাকব।”

সড়ক অবরোধ করে মহা অবস্থান কর্মসূচি পালন করায় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমএইচপি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান