১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৩৩ পিএম BDST banglanew24
18 Mar 2012   03:47:51 PM   Sunday BdST
E-mail this

রেকর্ড ডেট: সোমবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের লেনদেন স্থগিত


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানির লেনদেন সোমবার স্থগিত থাকবে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির পরিচালান পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ এপ্রিল বেলা ১১টায় স্পেক্ট্রা সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ মার্চ।

সমাপ্ত অর্থবছরে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির নিট লাভ হয়েছে ১ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৫৬ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১২ দশমিক ০৮ টাকা।

কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ২০১০ সালে ৬০ শতাংশ, ২০০৯ সালে ৭৫ শতাংশ, ২০০৮ সালে ১৫ শতাংশ এবং ২০০৭ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে। কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৯০ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ার রয়েছে ১৬ কোটি ২৯ লাখ ৩২ হাজার। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৬৮ দশমিক ৫৬ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৫২ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৬ দশমিক ৯২ শতাংশ শেয়ার ।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

এসএনএইচ
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান