৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৪৯ পিএম BDST banglanew24
16 Feb 2013   03:51:28 PM   Saturday BdST
E-mail this

নাট্যকর্মী নওশীন!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাট্যকর্মী নওশীন!

প্রথমবারের মত নাট্যকর্মী হিসেবে মঞ্চে কাজ করেছেন নওশীন। নিজেকে একজন সফল নাট্যকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ  করে চলেছেন নিয়মিত। এমনটি ঘটেছে ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকে।

নাটকটিতে দর্শক নওশীনকে মঞ্চের একজন কর্মী হিসেবে দেখতে পাবেন।

নাটকে নিজের চরিত্র সম্পর্কে নওশীন জানান, ‘আমি কখনই বাস্তবে কিংবা কোন নাটকেই মঞ্চে অভিনয় করিনি। এবারই প্রথম ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকে নাট্যকর্মী হিসেবে অভিনয় করেছি। নাটকের স্ক্রীপ্ট এবং পরিচালক দীপু ভাইয়ের উপর পূর্বের আস্থা, দুই মিলিয়েই নাটকটিতে কাজ করা। আশা করছি এই ধারাবাহিকে ভিন্ন নওশীনকে দর্শক দেখতে পাবেন।’

শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটকটি।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, হাসান  মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং হিল্লোল, অহনা, সীমানা, শামস সুমন, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, তন্দ্রা, সিরাজ হায়দার, গোলাম ফরিদা ছন্দা, তুষার মাহমুদ, মরিয়ম সরকার প্রমূখ।

খুব শিগগিরই নাটকটি একুশে টেলিভিশনে প্রচার হবে।


বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান