৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২৭ এএম BDST banglanew24
26 Jan 2013   05:11:37 PM   Saturday BdST
E-mail this

ইমেজ সার্চে গুগলের বাণিজ্যিক দৃষ্টি


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমেজ সার্চে গুগলের বাণিজ্যিক দৃষ্টি

সার্চ ইঞ্জিনের সব কিছুতেই গুগল সেরা। নিত্যনতুন সেবা আর বর্ণিল কৌশলী ফিচারের কারণে দীর্ঘদিনের এ শীর্ষ অবস্থান থেকে গুগলকে হার মানানো কঠিন হয়ে পড়েছে। সার্চ ইঞ্জিনে ইমেজ সার্চকে আরও গুরুত্বপূর্ণ এবং সক্রিয় করতে গুগল নতুন ফিচার যুক্ত করেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এখন গুগলে যেকোনো ইমেজ সার্চ দিলেই আসবে নতুন দৃশ্যপট। এরই মধ্যে বিশ্বের কোটি কোটি ভক্ত এ সুবিধা উপভোগ করতে শুরু করেছেন। বাংলাদেশ থেকেও এ ফিচার সুবিধা উপভোগ করা যাচ্ছে।

এ মুহূর্তে (Bangladesh) লিখে সার্চ দিলে ছবির নতুন উপস্থাপনা চোখ এড়িয়ে যাবে না। সঙ্গে দৃশ্যমান হবে একটি আলাদা টেমপ্লেট। এখানে বামপাশে ছবি দেখাবে। আর ডানপাশে ‘ভিজিট পেজ’ এবং ‘ভিউ অরিজিনাল ইমেজ’ নামে দুটি অপশন বাটন দৃশ্যমান হবে। তাৎক্ষণিকভাবে দেখা যাবে ইমেজের আকৃতিও। সঙ্গে সাইটের লিঙ্ক আর সাইটের পুরো ঠিকানাও পাওয়া যাবে।

গুগলের অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার হোংগি লি বলেন, সার্চ ইঞ্চিনের মাধ্যম অপটিমাইজেশন বাড়াতেই এ নতুন পদ্ধতি চালু করা হয়েছে। ফলে সাইটের আন্তর্জাতিক মান এবং র‌্যাংকিং দুটোই সমানে বাড়বে। দ্রুত, আকর্ষণীয় এবং তথ্যনির্ভর করে ঢেলে সাজানো হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনকে।

ফলে অনলাইনে বিজ্ঞাপনের নতুন বাজার চাহিদা তৈরি হবে। বিজ্ঞাপনদাতারাও এ পদ্ধতিতে নিজের পণ্য এবং সাইটকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পারবে।

শুধু সার্চের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, অনলাইন ব্যবসাকে আরও বাণিজ্যিক করে তুলতে এ সার্চ টুলস দারুণ কার্যকর হবে। এমন তথ্যই জানালেন বাজার বিশ্লেষকেরা। এতে অনলাইনে ক্লিকের হার বাড়বে। অন্যদিকে তথ্যভিত্তিক সাইটগুলোর বাণিজ্যিক গুরুত্বও নতুন গতি পাবে।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান