১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৫৩ এএম BDST banglanew24
06 Mar 2013   01:15:15 AM   Wednesday BdST
E-mail this

কারাগারে সাকার যৌন হয়রানি!


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারাগারে সাকার যৌন হয়রানি!

ঢাকা: মানবতাবিরোধী মামলায় কারাগারে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

কাশিমপুর কারাগারে পার্ট-১ থাকা অবস্থায় তারই এক সেবককে জামিন দেওয়ার লোভ দেখিয়ে তিনি এ যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাকা চৌধুরীর এ যৌন নির্যাতনের ঘটনায় ভিকটিমের বাবা কারা মহাপরিদর্শককে এক লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি এখন তদন্তাধীন। একই সঙ্গে ভিকটিম সেবককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
 
অভিযোগে জানা যায়, সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার পার্ট-১ এ আনার পর তার জন্য একজন সেবক নিয়োগ করা হয়।

ভিআইপি অর্থাৎ ডিভিশনপ্রাপ্ত হাজতি/কয়েদিদের জন্য সরকারিভাবে একজন সেবক নিয়োগ করার বিধান রয়েছে।
অভিযোগে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই সেবককে তিনি জামিন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে কৌশলে যৌন সম্পর্ক তৈরিতে উদ্বুদ্ধ করতেন।

একপর্যায়ে এটি মাত্রাতিরিক্ত হয়ে যায়। গত ১২ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা দেখা করতে গেলে সে সব ঘটনা খুলে বলে।

এর পরই ভিকটিমের বাবা লিখিত আকারে এ বিষয়ে কারা মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরপ্রেক্ষিতে কারা মহাপরিদর্শকের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে।
এদিকে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিম সেবককে সাকার কাছে থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে অন্য একজন তার সেবক হিসেবে কাজ করছেন।
 
অভিযোগের বিষয়ে কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার জামিল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “গত ১২ ফেব্রুয়ারি এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা এখনও তদন্ত কাজ শেষ করতে পারেননি।”

তিনি বলেন, “এই অভিযোগের পর তার (সাকা-র) সেই সেবককে প্রত্যাহার করা হয়েছে। তার বদলে অন্য একজন কাজ করছেন।

কারা এই বিষয়টি তদন্ত করছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি যেহেতু স্পর্শকাতর, সেহেতু এখন বিষয়টি বলা যাচ্ছে না।”

পরে জানানো হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
আইএ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান