৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:০৯ এএম BDST banglanew24
29 Jan 2012   10:41:04 AM   Sunday BdST
E-mail this

সাপের মাথা কামড়ে নিল শিশুটি


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাপের মাথা কামড়ে নিল শিশুটি

ঢাকা : ইসরায়েলের হাইফা অঞ্চলে ১৮ মাসের একটি শিশু তার শোবার ঘরে চলে আসা বিষাক্ত সাপের মাথা কামড়ে ছিড়ে ফেলেছে।

শিশুটির মা সকালে তাকে দেখতে এসে আবিষ্কার করেন, শিশুটি ৩৫ সেন্টিমিটার লম্বা একটি মৃত সাপ চিবাচ্ছে।

সেদিন রাতে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। সবার আগে ঘুম থেকে জেগে তার নিজের কক্ষে চলে যায়। সেখানেই সে সাপটি দেখতে পায়। ঘটনাটি গত বৃহস্পতিবারের।

জানা গেছে, শিশুটি সাপের মাথা আঁকড়ে ধরে কামড় দেয়। এতে মাথাটি সাপের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে সাপের কামড় খাওয়া থেকে বেঁচে গেছে শিশুটি।

শিশুটিকে জরুরি ভিত্তিতে হাইফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান, তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান