৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:২৩ এএম BDST banglanew24
07 Jan 2013   05:13:56 PM   Monday BdST
E-mail this

সৈয়দ আবদুল মোনয়েম ইছাপুরীর (র.) জানাজায় ভক্তের ঢল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৈয়দ আবদুল মোনয়েম ইছাপুরীর (র.) জানাজায় ভক্তের ঢল
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রাহনুমায়ে শরিয়ত, হাদিয়ে দীন ও মিল্লাত সৈয়দ মাওলানা সৈয়দ আবদুল মোনয়েম ঈছাপুরীর (র.) জানাজা সোমবার ফটিকছড়ির নানুপুর গ্রামের আস্তানায়ে ইছাপুরীতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে চট্টগ্রাম শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ভক্ত ও মুরিদানেরা সকাল থেকেই ভিড় করেন দরবার শরিফে।

জোহর নামাজের পর জানাজায় ইমামতি করেন কুতুবে আজম গাউসে মোকারম হজরত মাওলানা সৈয়দ আবদুছ ছালাম ইছাপুরীর (র.) ছোট ছাহেবজাদা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আতাউর রহমান ইছাপুরী (মজিআ)। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন হজরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মজিআ), খ্যাতিমান ভৌতবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা জালালুদ্দিন আল কাদেরি, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ মহসিন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, আলহাজ সেকান্দর মিয়া, পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মহসিন, পরিচালক মো. আনোয়ারুল হক, মো. আলী হোসেন, মো. আমির হোসেন, জহিরুল ইসলাম ও মো. আখতার পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, শাহসুফি সৈয়দ আবদুছ ছালাম ঈছাপুরীর (র.) বড় শাহজাদা সৈয়দ আবদুল মোনয়েম ঈছাপুরী শুক্রবার রাত ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুরক্ত, মুরিদান ও গুণগ্রাহী রেখে যান।

বাবার ওফাতের পর ১৯৮৪ সাল থেকে তিনি আস্তানা-এ ঈছাপুরীর দীনি ঝাণ্ডা ধরে রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩

এআরএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান