৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৫৯ পিএম BDST banglanew24
19 Jan 2013   05:09:05 PM   Saturday BdST
E-mail this

সুষম বণ্টন সুশাসন নিশ্চিত করতে পারে: জাবি উপাচার্য


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, সুষম বণ্টন সামাজিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পারে।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ আয়োজিত ‘সুশাসন ও উন্নয়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’  শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “গণতন্ত্র, সুষম বণ্টন, অর্থনৈতিক মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সবার জন্য উন্নয়ন আজও সম্ভব হয়নি।”

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মশালা, জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে এ বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “সুশাসনের জন্য সামাজিক বৈষম্য দূর করতে হবে।”

অধ্যাপক এম সলিমুল্লাহ খান বলেন, “আমাদের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল মনোভাব অনুপস্থিত থাকায় সুশাসনের মতো মৌলিক বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি।”

অধ্যাপক নাসিম আখতার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি ড. কে এম মহিউদ্দিন।

কর্মশালায় সুশাসন ও রাজনীতি বিষয়ে অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, সুশাসন ও অর্থনীতি বিষয়ে অধ্যাপক আনু মোহাম্মদ, সুশাসন ও আইনি ব্যবস্থা বিষয়ে ড. মুহাম্মদ শাহাবুদ্দিন, সুশাসন ও নৈতিকতা বিষয়ে এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান