কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা ব্রিজ এলাকায় সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে নোয়াখালীর সোনাইমুড়ীগামী একটি যাত্রীবাহী বাসে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এ সময় ডাকাতরা ওই গাড়িতে হামলা চালিয়ে ১৪ জন যাত্রীর নগদ টাকাসহ মালামাল লুট করে তাদের গুরুতর আহত করে। আহতদের মধ্যে ৬ জনকে দাউদকান্দি গৌরিপুর হাসপাতাল ও অপর ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মামুন বাংলানিউজকে জানায়, সোমবার রাত ১০টায় ঢাকা থেকে নোয়াখালী সোনাইমুড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটিতে কাচঁপুর ভবেরচর এলাকা থেকে যাত্রী বেশে ৮/১০জন ডাকাত ওঠে। কিছুক্ষণের মধ্যেই তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছুরিকাঘাত করে মালামাল লুট করে মেঘনা সেতু পাড় হয়ে নেমে যায়।
এ সময় তাদের হামলায় ১৪জন যাত্রী আহত হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময় : ০৮২১ ঘণ্টা, মে ১৫, ২০১২
প্রতিবেদন: কাজী এনামুল হক / সম্পাদনা : মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com