৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১০ পিএম BDST banglanew24
12 Jun 2012   06:52:12 PM   Tuesday BdST
E-mail this

মালাবির পরিবর্তে ইথিওপিয়ায় এইউ সম্মেলন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালাবির পরিবর্তে ইথিওপিয়ায় এইউ সম্মেলন

ঢাকা: অবশেষে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আফ্রিকান ইউনিয়নের (এইউ) বার্ষিক সম্মেলন। জুলাই মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, পূর্বের সিদ্ধান্ত অনুসারে ১৯তম এইউ সম্মেলন মালাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না মালাবির প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে মালাবির পরিবর্তে ইথিওপিয়ায় এইউ সম্মেলন অনুষ্ঠানের অনুরোধ জানান বশির।

প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ কারণে এইউ সম্মেলনে বশিরকে আমন্ত্রণ করতে অস্বীকৃতি জানান মালাবির প্রেসিডেন্ট জয়স বান্দা।

অবশ্য যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট বশির। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন বশির।

এদিকে আফ্রিকার আভ্যন্তরীণ ব্যাপারে আইসিসি অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন এইউর কর্মকর্তা ফারদিনান্দ মোঁসো।

তিনি বলেন, ‘আইসিসি কি করবে সেটা তাদের ব্যাপার। তবে এটা ঠিক, আমরা যখনই সম্মেলন আয়োজন করতে যাই তখনই তারা কোন না কোন বাধার সৃষ্টি করে।’

মালাবির সাবেক প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুতারিকার মৃত্যুর পর সুদান ও মালাবির সম্পর্কে আর কোন অগ্রগতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান