ঢাকা: ছয়দিনের শুভেচ্ছা সফর শেষে দেশে ফিরে গেলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক।
মঙ্গলবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ছয়দিনের সফরে ঢাকা আসেন তারা।
এ সফরে ভুটানের রাজা-রানী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।
ভুটানের রাজার এটি ছিল দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। রানী পেমা ওয়াংচুকের অবশ্য এটাই প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
কেজেডএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর