৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৫১ এএম BDST banglanew24
29 Jan 2013   10:54:52 PM   Tuesday BdST
E-mail this

হংকংয়ে গৃহকর্মী যাচ্ছে, নিবন্ধন ফেব্রুয়ারিতে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হংকংয়ে গৃহকর্মী যাচ্ছে, নিবন্ধন ফেব্রুয়ারিতে
ছবি : জনি /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মালয়েশিয়ার পর এবার হংকংয়ে কর্মী পাঠাতে অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধনের ব্যবস্থা করছে সরকার। ফেব্রুয়ারিতেই এ ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার হংকংয়ের ১০ সদস্যের একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “ছয় মাসে প্রায় ৮০ হাজার নারী গৃহশ্রমিক নেবে হংকং। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে হংকং রিক্রুটিং এজেন্সির চারটি গ্রুপ যোগাযোগ করেছে। প্রত্যেকটি গ্রুপ প্রায় ২০ হাজার করে গৃহশ্রমিক নেওয়ার কথা সরকারকে জানিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তারা এ কর্মী নেবে।”

মন্ত্রী বলেন, “মালয়েশিয়ায় কর্মী পাঠানোর মতো নারী কর্মী পাঠানোর ক্ষেত্রেও অনলাইনে নাম রেজিস্ট্রেশন করা হবে। সেখান থেকে লটারির মাধ্যমে কর্মী পাঠানো হবে। এজন্য প্রত্যেক নারী কর্মীকে দুই মাসের ট্রেনিং করতে হবে। এসব কিছুর দায়িত্ব নেবে সরকার। তাদের হংকংয়ের ক্যান্টোজ ভাষা শিখতে হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ এর মধ্যে। এ লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কোন এক সময় নাম রেজিস্ট্রেশন শুরু করা হবে।”

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ সরকার নারীকর্মী পাঠানোর লক্ষ্যে নিবন্ধনের মাধ্যমে ডাটাবেজ তৈরি করবে। এই ডাটাবেজ থেকে লটারির মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী পাঠাতে পারবে। কর্মী পাঠানোর বিমানভাড়া রিক্রুটিং এজেন্সিগুলো বহন করবে। পরে হংকং গিয়ে মাসিক কিস্তিতে নারীকর্মীরা তাদের বিমানভাড়া পরিশোধ করবে।”

মন্ত্রী বলেন, হংকংয়ে নারীকর্মী পাঠানোর ক্ষেত্রেও কোনো ‘মিডল ম্যান’ থাকবে না। তারা অত্যন্ত সাশ্রয়ী টাকায় হংকং যেতে পারবেন। হংকংয়ে তারা বেতন হবে কমপক্ষে ৪৯০ ডলার (প্রায় ৪০ হাজার টাকা)। দক্ষ কর্মীদের বেতন এর চেয়ে বেশিও হতে পারে।

হংকং থেকে আগত অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমপ্লয়মেন্ট এজেন্সির (হংকং) চেয়ারম্যান প্যাটরিক চোন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের ২০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এদের ক্যান্টোজ ভাষা শিখতে হবে। সরকার তাদের দুই মাসের প্রশিক্ষণ দেবে।”

বাংলাদেশ সময়: ‍২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান