৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:১৩ এএম BDST banglanew24
05 Jan 2013   08:02:27 PM   Saturday BdST
E-mail this

সিইও ছুটিতে, পাপন একা যাচ্ছেন জাকার কাছে!


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিইও ছুটিতে, পাপন একা যাচ্ছেন জাকার কাছে!

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রোববার দিল্লি যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে। ভারত-পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচটি দিল্লিতে। সেখানেই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিসিবি বর্তমান সভাপতির প্রথম সাক্ষাৎ হবে। এমন একটি গুরুত্বপূর্ণ সফরে বিসিবি সভাপতির সঙ্গী হচ্ছেন না কেউই!

ভারপ্রাপ্ত প্রধান নির্বার্হী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী ছুটি নিয়ে সিঙ্গাপুরে গেছেন। সেখানে ৯ জানুয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে দেশে ফিরবেন। সিইও না থাকায় সভাপতির সফরসঙ্গী হওয়ার কথা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ড. আই এইচ মল্লিকের, কিন্তু তিনিও যাচ্ছেন না!

পাপন নিশ্চয়ই শুধু পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেই ফিরে আসবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগটা নিতে পারেন। এমন গুরুত্বপূর্ণ একটা সফরে বিসিবি সভাপতি কেনই বা সিইও’কে ছাড়া যাচ্ছেন?

এ সম্পর্কে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের যুক্তি হলো,‘সুজন ছুটিতে গেছে। তবে সভাপতিকে সব ফাইল তৈরি করে দিয়ে গেছে। এছড়া পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিসিবি সভাপতির তো ফোনে কথা হয়েছেই। সেজন্যই হয়তো সুজনকে ছুটি দিয়েছে। সভাপতি সাহেব যথেষ্ট বিচক্ষণ, তিনি ঠিকই ভালোভাবে বৈঠক করে আসবেন।’

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর ইস্যুতে শুরু থেকে সম্পৃক্ত ছিলেন ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন চৌধুরী। এমন কী জাকা আশরাফের আমন্ত্রণে বিসিবি সভাপতি যে ভারত যাচ্ছেন দ্বিপাক্ষিক বৈঠক করতে, এখানেও নিজামউদ্দিন চৌধুরী নিয়মিত যোগাযোগ রেখেছেন। তারপরেও কেন তাঁকে ছুটি দেওয়া হয়েছে সিঙ্গপুর যাওয়ার জন্য? এই প্রশ্ন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই। কিন্তু উত্তর কে দেবে?
 
সিঙ্গাপুরে অবস্থানরত বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে মোবাইলফোনে কথা হলেও এ নিয়ে কিছু বলেননি। শুধু জানালেন তিনি ছুটিতে।

এদিকে জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, জাকা আশরাফের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ দলের পাকিস্তান সফর, বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক ক্রিকেট ইস্যু।  
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান