৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:৪২ পিএম BDST banglanew24
17 Mar 2013   02:57:21 PM   Sunday BdST
E-mail this

বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট সোমবার থেকে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট সোমবার থেকে

ঢাকা: ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হচ্ছে সোমবার থেকে। মোহাম্মদপুর রামচন্দ্রপুরে ইউল্যাবের নিজস্ব মাঠে খেলা হবে।

ষষ্ঠ বারের মতো আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টুর্নামেন্টে খেলার জন্য নিবন্ধন করেছে।

আয়োজক ইউল্যাব রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ২৮ মার্চ। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল ৩০ হাজার, রানার্সআপ ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার হিসেবে পাবেন দুই হাজার টাকা করে।

চারটি করে দল নিয়ে দুই গ্রুপে খেলা হবে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল দুটি হবে ২৬ মার্চ। ২৮ মার্চ সকালে তৃতীয় স্থান নির্ধারণী এবং দুপুর ১.৩০টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/এএইচবি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান