ঢাকা: রাজধানী মৌচাক ও মগবাজারের মাঝামাঝি সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী বা পুলিশের কোনো সদস্য না থাকায় কে বা কারা এটি করেছে তা জানা যায়নি।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
এমআইএস
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর