১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ছবি `হৃদয়ে ৭১`। আগামী ২৬ মার্চ এটিএন বাংলায় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হবে বলে জানান পরিচালক।
তরুণ প্রজন্মকে জাগ্রত করা, ১৯৭১ সালে যুদ্ধের বিভীষিকা তুলে ধরার লক্ষ্য নিয়েই ছবিটি নির্মাণ করা হয়। ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও রোমানা।
এ প্রসঙ্গে সাদেক সিদ্দিকী বলেন, আগামী ২৬ মার্চ বিকাল ৯টায় ছবিটির ওয়াল্ড প্রিমিয়ার হবে। আর আশা করছি ২৯ মার্চ সারা দেশে ছবিটি রিলিজ দেব। মুক্তি যুদ্ধ কাহিনী ভিত্তিক এ ছবিটি সবার ভালো লাগবে। অন্যান্য চরিত্রে রয়েছেন- সাগর, সাইফ খান, রাখী, শহীদুল আলম সাচ্চু, আব্বাসউল্লাহ, আসলাম ইকবাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমকে/