৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:১২ পিএম BDST banglanew24
18 Feb 2013   07:11:17 PM   Monday BdST
E-mail this

বিশ্বজাকের মঞ্জিল ওরসের সমাপ্তি মঙ্গলবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলের ওরস ও আখেরি মোনাজাত মঙ্গলবার সমাপ্ত হচ্ছে।

শনিবার থেকে চার দিনব্যাপী পবিত্র ওরস শরিফ শুরু হয়। মঙ্গলবার বিশ্বওলি হযরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরী (কু:ছি:আ:) ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাতে হাজার হাজার ভক্ত অংশ নেবে।

ওরসকে ঘিরে কয়েক বর্গকিলোমিটার এলাকা জুড়ে মাজার প্রাঙ্গণকে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে। প্রতি বছরের ন্যায় হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে।

আল্লাহর রহমত, বরকত ও নিয়ামত পিয়াসী মানুষ উরসে সমবেত হয়। সকল প্রবেশ পথের জায়গায় এলাকাবাসী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অতিথিদের সরবত,ডাবের পানি ও মিষ্টান্ন তুলে দিচ্ছেন।

বিশ্বওলি পীরজাদা আলহাজ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী রওজা মুবারক জিয়ারত ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
আরইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান