৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৫৭ পিএম BDST banglanew24
01 Mar 2013   01:28:14 PM   Friday BdST
E-mail this

শিবগঞ্জে জামায়াত-আ’লীগ সংঘর্ষে নিহত ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিবগঞ্জে জামায়াত-আ’লীগ সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবির ও আওয়ামী লীগের সংঘর্ষে রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রহিম জামায়াত সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। রহিম উপজেলার ধোবড়া এলাকার বাসিন্দা। তবে প্রসাশনের কেউ নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি।

এদিকে, বৃহষ্পতিবারের সংঘর্ষের ঘটনায় চাঁপাইনবাবঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে ১৪৪ ধারা অব্যাহত হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশের ওপর হামলা,পুলিশের কাজে বাধা দেওয়া ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ৩টি থানায় ৭ টি মামলা দায়ের হয়েছে। স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা  মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৫ জামায়াত-শিবির সমর্থককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।    

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০১,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর,
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান