৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৪৫ এএম BDST banglanew24
05 Mar 2013   04:28:51 PM   Tuesday BdST
E-mail this

শিল্পা পেলেন ফিটনেস আইকন পুরস্কার


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পা পেলেন ফিটনেস আইকন পুরস্কার

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এনডিটিভি গুড টাইমস লাইফস্টাইলস এ্যাওয়ার্ড-২০১৩ অনুষ্ঠানে ওয়েলনেস আইকন হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন।

ফিটনেস আইকন এর এই পুরস্কারে সন্মানিত হয়ে বেজায় খুশি এই অভিনেত্রী। গত মঙ্গলবার ভারতের জেপি গ্রিনস গলফ এন্ড স্পা রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়।    

শিল্পা নিজের অভিব্যক্তি প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আজকে এনডিটিভি ওয়েলনেস আইকন হিসেবে পুরস্কার পেয়েছি। আমি অনেক আনন্দিত। আমি সবসময়ই চেষ্টা করবো মানুষকে তাদের ওয়েলনেস এবং ফিটনেস সম্পর্কে সচেতন করতে। শুরু থেকেই আমি সবাইকে এ ব্যাপারে উৎসাহ প্রদান করে আসছি। আগামীতেও করবো।’

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রের সাথে বিয়ের পর গেলো বছরের মে মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেন এই বলিউড অভিনেত্রী। সন্তানের নাম রাখেন ভিয়ান রাজ কুন্দ্র।

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি শোবিজের পাশাপাশি আইওসিস স্পা এন্ড ওয়েলনেস প্রাঃ লিঃ এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানে শিল্পার পার্টনার হিসেবে আছেন তার বন্ধু কিরণ বাওয়া।

শিল্পা শেঠি তার ভক্তদের জন্য টুইটারে তার পুরস্কারের ট্রফি এবং সার্টিফিকেট হাতে তোলা ছবিও পোস্ট করেছেন। সবুজ রঙের লিওপারড প্রিন্ট ডলসি এবং গাব্বানা পোশাকে দারুণ ফিট এবং অসাধারণ লাগছিল এই বলিউড অভিনেত্রীকে।    

সূত্র: আইএএনএস

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান