৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:১৯ পিএম BDST banglanew24
05 Jan 2013   10:21:49 PM   Saturday BdST
E-mail this

ভারতের মান বাঁচানোর লড়াই


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতের মান বাঁচানোর লড়াই

ঢাকা: টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজটা ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও ভারতের জন্য মান বাঁচানোর লড়াই। এ ম্যাচে জিতলে ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচবে ভারত। আর হেরে গেলে বড় লজ্জাই পেতে হবে পাকিস্তানের কাছে।

দিল্লির এই ম্যাচে পাকিস্তানই ফেভারিট। খোদ ভারতের ক্রিকেট বিশ্লেষকদের বিশ্লেষণেও তাই বেরিয়ে এসেছে। এর পেছনে সড়ল যুক্তি সিরিজ নিশ্চিত কর মানসিক ভাবে চাঙ্গা পাকিস্তান। দারুণ ফর্মেও আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। নাসির জামশেদ টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মোহাম্মদ হাফিজ অভিজ্ঞতা দিয়ে অলরাউন্ড নৈপূণ্য দেখাচ্ছেন। শোয়েব মালিক ভালো খেলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানের পেস আক্রমণ মোকাবেলা করে ইনিংস গড়ে তোলার মতো ফর্মে নেই ভারতীয় ব্যাটসম্যানরা।

এমনিতে পিছিয়ে আছে স্বাগতিক দল। তারওপর নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই মাঠে নামতে হবে পারে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। দিনেশ কার্তিককে স্কোয়াডেও নেওয়া হয়েছে। সে যাই হোক পাকিস্তানকে এভাবে সব ম্যাচ জিততে দিতে চাইবে না ভারত। রোববার সিরিজের শেষ ম্যাচে মরণকামড় দেওয়ার চেষ্টা করবে স্বাগতিক শিবির।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লি স্টেডিয়ামে খেলা। দিবারাত্রির শেষ ম্যাচটি দেখা যাবে স্টার ক্রিকেট চ্যানেলে।

ভারত সম্ভব্য একাদশ: গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, আজিনকা রাহানে, বিরাট কোহলী, যুবরাজ সিং, সুরোশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক)/দিনেশ কার্তিক, অ্যাশউইন, রবীন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, ইশান্ত শর্ম ও অশোক দিন্দা।

পাকিস্তান সম্ভব্য একাদশ: মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আজহার আলি, ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শোয়েব মালিক, কামরান আকমল, জুনায়েদ খান, উমরা গুল, সাঈদ আজমল ও মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান