৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৩৮ পিএম BDST banglanew24
12 Mar 2012   04:21:30 PM   Monday BdST
E-mail this

হলিউড চিত্রগ্রাহক ব্যারি ব্রেভারম্যান ঢাকায়!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হলিউড চিত্রগ্রাহক ব্যারি ব্রেভারম্যান ঢাকায়!

ভাষা জানা নেই তবু তার কথা হৃদয় ছুঁয়ে গেছে নানা দেশের নানা মানুষের হৃদয়। কারণ সে মানুষটি ক্যামেরার ভাষায় কথা বলেন। সর্বশেষ ছবি ‌‌`দ্য দার্জিলিং লিমিটেড’ নাড়া দিয়ে গেছে সিনেমা বোদ্ধাদের।

ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এবিসির জন্য গত তিরিশ বছর ধরে তথ্যচিত্র নির্মাণ করে পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। হলিউডের প্রখ্যাত চিত্রগ্রাহক ব্যারি ব্রেভারম্যান এবার চাচ্ছেন নিজের ভাষাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে। আর সেই উদ্দেশ্য নিয়েই ঢাকায় আসছেন তিনি।

পাঠশালার নিমন্ত্রণে ১৩ মার্চ ২০ দিনের জন্য ঢাকায় আসছেন ব্যারি। এ সময়টায় হাতে কলমে চলচ্চিত্র নির্মাণ আর চিত্রগ্রহণের পেশাদারী প্রশিক্ষণ দেবেন এই হলিউডের সাড়া জাগানো চিত্রগ্রাহক। বাংলাদেশের তরুণ নির্মাতা আর চিত্র গ্রাহকরা যাতে পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই  পাঠশালার সাথে এ কর্মশালার উদ্যোগ নিয়েছেন তিনি।

ব্যারি চাইছেন ক্যামেরার ভাষায় কথা বলতে শিখুক এ দেশের তরুণ নির্মাতারা। যাতে একদিন তাদের কথাও পৌঁছে যায় সারা বিশ্বের মানুষের হৃদয়ে।  

বাংলাদেশ সময় : ১৬১৫, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান