১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:১৬ এএম BDST banglanew24
19 Feb 2013   01:45:40 PM   Tuesday BdST
E-mail this

ইমনের বিরুদ্ধে ফের নানা অভিযোগ ‍জিনাতের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমনের বিরুদ্ধে ফের নানা অভিযোগ ‍জিনাতের
ছবি : জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুরকার-গীতিকার শওকত আলী ইমনের বিরুদ্ধে তাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জিনাত কবির।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গত বছরের ৫ ডিসেম্বর রমনা থানায় ইমনের আটকাবস্থায় থানা পুলিশ ও অন্যদের মধ্যস্থতায় বিয়ে হয় তাদের। এরপর ১২ ডিসেম্বর কারাগার থেকে ছাড়া পান ইমন। ৩১ জানুয়ারি ইমন বাসায় থাকা পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।

লিখিত বক্তব্যে জিনাত অভিযোগ করেন, তিনি পড়াশোনার জন্য ভারতে থাকা অবস্থায় ২০১১ সালের শুরুর দিকে ফেসবুকে ইমনের সঙ্গে পরিচয় হয় তার। তারপর মোবাইল ফোন নম্বর আদান-প্রদানের মধ্য দিয়ে সম্পর্ক জোরদার হতে থাকে। এরই একপর্যায়ে ইমন তাকে ভালোবাসার প্রস্তাব দিলে জিনাত রাজি হন। ইমনের কথায় আর ভালোবাসার টানে ২০১২ সালের ৩ ডিসেম্বর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন। ইমন এয়ারপোর্ট থেকে তাকে মগবাজারের স্টুডিওতে নিয়ে যান। বিয়ের কথা বলে স্টুডিওতেই পর পর তিন রাত কাটিয়ে দেন তারা। এরপর জিনাতকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবেন বলে তাকে ইমনের বাসায় আসতে বলেন।

জিনাত জানান, ওই সময়ে ইমনের ওপর আস্থা রেখে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে ওঠেন জিনাত। বাসায় উঠে জিনাত জানতে পারেন, অভিনেত্রী বিজরীর সঙ্গে ইমনের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এরপর ইমন-জিনাত স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে থাকেন। বেসরকারি একটি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে ইমন কক্সবাজারের সি-গার্ল হোটেলে থাকার কূপন পেলে তারা দু’জন মিলে কক্সবাজারে গিয়ে অন্তরঙ্গ সময় কাটান। সেখানে তারা স্বপ্রণোদিত হয়ে বেশকিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তুলেছেন। হঠাৎ গত বছরের ফেব্রুয়ারি মাসে ইমনের আচরণে পরিবর্তন দেখতে পান জিনাত। এর কয়েক দিনের মধ্যে নতুন এক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে ইমনকে দেখেন তিনি।

জিনাত আরো অভিযোগ করেন, ফারহানা আফরিন নামে আমেরিকা প্রবাসী এক তরুণীর সঙ্গেও একই কায়দায় প্রেম করতেন ইমন। এ ব্যাপারে কলাবাগান থানায়  ১১ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন উল্লেখ করে জিনাত আরো অভিযোগ করেন, ইমন এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে ‘খারাপ মেয়ে’ হিসেবে প্রচারণা চালানো হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এআই/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান