৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৪৩ এএম BDST banglanew24
19 Feb 2013   01:30:49 PM   Tuesday BdST
E-mail this

দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি: প্রধানমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি: প্রধানমন্ত্রী
ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর ক্যান্টনমেন্ট থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেই নি। সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।  
 
মঙ্গলবার মিরপুর ক্যান্টনমেন্টে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১২-১৩ কোর্সের গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা ও সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।’’
 
তিনি বলেন, ‘‘জাতির পিতা একটি সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। আজ স্টাফ কলেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। এজন্য আমরা গর্ব অনুভব করি।’’
 
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ১৭৪ জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩০ জন কর্মকর্তা রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


স্টাফ কলেজের সার্টিফিকেট পেলেন ১৭৪ সেনা কর্মকর্তা

১৯ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান