১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:১৩ এএম BDST banglanew24
16 Feb 2013   09:28:54 PM   Saturday BdST
E-mail this

মেলায় শাফিন রাশেদের দু’টি উপন্যাস


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেলায় শাফিন রাশেদের দু’টি উপন্যাস

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় শাফিন রাশেদের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘আগুন দিনের গল্প’ ও ‘নিরন্তর’ । প্রকাশ করেছে যথাক্রমে ‘কথাপ্রকাশ’ ও ‘বইপত্র’ প্রকাশনী।

১৯৬৯ এর পটভূমিতে লেখা ‘আগুন দিনের গল্প’ উপন্যাসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসা কিছু স্পর্ধিত তরুণ-তরুণীর আলোকিত জীবন প্রবাহ উন্মুক্ত হয়েছে। ধাপে ধাপে এরা লক্ষ্য করে, বঙ্গবন্ধু, ভাসানী, সিরাজুল আলম খানসহ কিছু অলৌকিক মানুষের হাত ধরে সময় এগিয়ে যায় মুক্তিযু্দ্ধের দিকে । উপন্যাসটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাহবুবুল হক।

‘নিরন্তর’ উপন্যাসে কথাশিল্পী শাফিন রাশেদ আমাদের সমাজের নারীর অবস্থানকে চিহ্নিত করেছেন। পাকিস্তানের মালালা, ভারতের দামিনী, বাংলাদেশের আঁখি-ইভা এবং ‘নিরন্তর’ উপন্যাসের বীথি- এরা বিভিন্ন

পটভূমিতে অভিন্ন নারী । জীবন এদের নিয়ে খেলছে নিরন্তর । অচিন পাখি এই উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন।
বইমেলায় ‘কথাপ্রকাশ’ ও ‘বইপত্র’ এর স্টলে যোগাযোগ করে জানা গেছে, উপন্যাস দু’টো পাঠক প্রিয়তা পেয়েছে।

উল্লেখ্য, ১৯১২ সালের বইমেলায় শাফিন রাশেদের কাব্যগ্রন্থ ‘উজান জোছনায়’ প্রকাশিত হয়, ‘বইপত্র’ প্রকাশন থেকে। মেলায় বইপত্রের স্টলে এটিও পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান