১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৫৪ পিএম BDST banglanew24
05 Mar 2013   02:25:39 PM   Tuesday BdST
E-mail this

ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া

হায়দরাবাদ: চেন্নাইয়ে আট উইকেটের পর এবার হায়দরাবাদে ইনিংস ও ১৩৫ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। এ জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ২৩৭/৯ ডিক্লে. দ্বিতীয় ইনিংস- ১৩১/১০ (৬৭ ওভার)
ভারত: প্রথম ইনিংস- ৫০৩/১০
ফল: ভারত ইনিংস ও ১৩৫ রানে জয়ী

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দেন মূলত দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। ৭৪ রানে দুই উইকেট হারিয়ে চতুর্থ দিন মাঠে নামে সফরকারীরা। এদিন মাত্র ৩৫ ওভার ব্যাটিং উইকেটে টিকে ছিল ক্লার্ক বাহিনী। আগের দিন দুই উইকেট নেয়া অশ্বিন নেন আরো তিনটি উইকেট, জাদেজাও সমান সংখ্যক অসি ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান।

অসি ইনিংসে মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। ওপেনার এড কাওয়ান সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ডেভিড ওয়ার্নার ২৬, মাইকেল ক্লার্ক ১৬ ও ম্যাথু ওয়েড ১০ রান করেন।

২০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে বড় লিড এনে দেয়া চেতেশ্বর পুজারা হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ৫ মার্চ ২০১৩
এফএইচএম/এএইচবি/এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান