৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫৬ এএম BDST banglanew24
14 Feb 2013   04:58:22 PM   Thursday BdST
E-mail this

‘প্রজন্ম চত্বর’র আন্দোলনে একাত্ম জাপান প্রবাসীরা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘প্রজন্ম চত্বর’র আন্দোলনে একাত্ম জাপান প্রবাসীরা

ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান শাহবাগের ‘প্রজন্ম চত্বর’র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাপানে বসবাসরত বাংলাদেশিরা।

গত ১০ ফেব্রুয়ারি বিকেলে টোকিও’র শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ একাত্মতা ঘোষণা করেন তারা। সর্বস্তরের বাংলাদেশির অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

জাপান প্রবাসীরা বলেন, রাজাকার যে-ই হোক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাদের মোল্লা, গোলাম আযম, দেলোয়ার হোসাইন সাঈদীসহ সকল চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দিয়ে অবিলম্বে কার্যকর করতে হবে।

আন্দোলনের ডাক দিয়ে নতুন প্রজন্ম যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার জন্য গর্বিত বলেও জানান প্রবাসীরা। প্রবাসীরা এ আন্দোলনকে বেগবান করার জন্য সব বাংলাদেশির প্রতি অকুণ্ঠ সমর্থনের আহবান জানান।

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান