৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৫০ এএম BDST banglanew24
25 Jan 2013   06:54:31 PM   Friday BdST
E-mail this

এতিম বাচ্চাদের সঙ্গে সিনেমা হলে ক্যাটরিনা!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এতিম বাচ্চাদের সঙ্গে সিনেমা হলে ক্যাটরিনা!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত ২৩ জানুয়ারি মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্স সিনেমা হলে তার অভিনীত থ্রিডি অ্যানিমেশন ছবি ‘মে কৃষ্ণা হু’ উপভোগ করেন। তার সঙ্গে বেশ কিছু এতিম খুদে ভক্তও এসময় উপস্থিত ছিল।

আশা কিরণ এনজিওর প্রায় এক ডজন দারিদ্রপীড়িত শিশুর সঙ্গে সিনেমাটি দেখেন এই তারকা। শো’র আগে ও পরে অনেক উৎফুল্ল থাকতে দেখা গেছে তাকে।  শো শেষে শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ক্যাটরিনা।

ক্যাটরিনা কাইফ ‘মে কৃষ্ণা হু’ সিনেমাটির প্রচারে সাহায্য করছেন, কারণ তার হেয়ারস্টাইলিশ প্রমীলা হান্টার এ ছবির সহ প্রযোজক। সেদিন অনেকটা সময় এনজিওর এতিম শিশুদের সঙ্গে সিনেমা দেখা প্রচার কার্যক্রমের মধ্যেই ছিল।

গাঢ় কমলা রঙের ব্লেজার, সাদা টি-শার্ট এবং কালো ট্রাউজার পরে এসেছিলেন ক্যাটরিনা। বাচ্চাদের সঙ্গে বেশ ভাল সমেই কাটিয়েছেন তিনি। শিশুরাও তার সঙ্গ উপভোগ করে।

মে কৃষ্ণা হু সিনেমাটি পরিচালনা করেছেন রাজিব এস. রুইয়া। এর আগে তিনি শিশুদের জন্য ‘মাই ফ্রেন্ড গনেশা’ সিনেমাটি পরিচালনা করেন।

মে কৃষ্ণা হু সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুহি চাওলা এবং রাজনেশ। এছাড়া একটি বিশেষ চরিত্রে ঋত্বিক রোশন এবং ক্যাটরিনা কাইফকে রাধা চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মিউজিক করেছেন আমজাদ নাদিম। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ডট ইন

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান