 |
| ছবি : সুমন্ত চক্রবর্তী /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শুরু হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিকেল ৪টার দিকে এ সমাবেশ শুরু হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সকল নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি জাতীয় নেতাদের মুক্তি এবং ইলিয়াস আলীকৈ জীবিত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে এ সমাবেশ করা হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ২১, ২০১২
এমএম/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর