১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:৩৪ এএম BDST banglanew24
18 Feb 2013   04:41:49 PM   Monday BdST
E-mail this

নেইমারের লাল কার্ডের দিনে হারল সান্তোস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেইমারের লাল কার্ডের দিনে হারল সান্তোস

সাও পাওলো: ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট কম্পেওনাতো পলিস্তায় ব্রাজিল তারকা নেইমারের লাল কার্ডে মাঠ ছাড়ার দিনে ৩-১ গোলে পন্তে প্রেতার কাছে হেরেছে সান্তোস।

জিনহুয়ার রিপোর্টে জানা গেছে, রোববার মোয়াসেস লুকারেলি স্টেডিয়ামে প্রথমার্ধের আগে নেইমার ও প্রতিপক্ষ খেলোয়াড় আরতু কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রেফারির সঙ্গেও তাদের বচসা হয়, পরিণতিতে দুজনকেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

১২ মিনিটে ব্রুনো সিলভার গোলে এগিয়ে যায় প্রেতা। দ্বিতীয়ার্ধে পরিবর্তিত খেলোয়াড় আলেমো দশ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করেন। এর মাঝে আন্দ্রের গোলে ব্যবধান কমায় সান্তোস।

ক্যারিয়ারের পঞ্চম লাল কার্ড দেখেও রাগ লুকিয়ে রাখতে পারেননি নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বললেন,‘কখন কী হলো জানি না। আরতুর সঙ্গে কথা কাটাকাটির মতো কিছুই হয়নি। বল নিয়ে চ্যালেঞ্জ জানাতে গিয়ে লাথি লাগল। আর মাঠ থেকে তাড়িয়ে দেয়া হলো। আমাদের কাউকেই লাল কার্ড দেখানো উচিত হয়নি। আসলেই দিন দিন খেলোয়াড়, সমর্থক ও টিভি দর্শকদের কাছে ফুটবল বিরক্তিকর হয়ে যাচ্ছে।’

করিন্থিয়ান্সের বিপক্ষে ৩ মার্চের লড়াইয়ে দলের বাইরেই কাটাতে হবে নেইমারকে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান