১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:২৫ এএম BDST banglanew24
16 Oct 2012   02:21:05 PM   Tuesday BdST
E-mail this

শুভকামনায় সিক্ত সাইফ-কারিনা দম্পতি: ১৮ অক্টোবর রিসিপশন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুভকামনায় সিক্ত সাইফ-কারিনা দম্পতি: ১৮ অক্টোবর রিসিপশন

দীর্ঘ ৫ বছর প্রেমের সফল পরিণতি পেল সাইফ-কারিনা জুটি। ১৬ অক্টোবর সাইফ ও কারিনার পরিবারের সদস্যদের উপস্থিতিতে কোর্টে তাদের বিয়ের রেজিস্ট্রি হয় এবং এরপর মুম্বাইয়ের হোটেল তাজ মহলে কিছু নির্দিষ্ট আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিশেষ দিনটিকে ঘিরে সাইফ ও কারিনা বিশেষভাবে তাদের বিয়ের পোশাক নির্বাচন করেন। কারিনাকে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তকে আরও বেশি সুন্দর ও স্মরণীয় করে রাখতে সাহায্য করেন তার বন্ধু ডিজাইনার মানিষ মালহোত্রা। কারিনা কাপুর তার শ্বাশুড়ির অনুসরণে পোশাক হিসেবে পরেন ঐতিহ্যবাহী ‘ঘারাড়া’। তবে পোশাকের ক্ষেত্রে পাতৌদি পরিবারের ছোট নবাবও কম যাননি। তিনি পরেন বিখ্যাত ডিজাইনার রাগাবান্দ্রে রাঠোরের তৈরি করা বিশেষ পোশাক।

হোটেল তাজ মহলে সাইফিনার নিকাহ অনুষ্ঠান ছিল একান্তই ব্যক্তিগত। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়া কেউ থাকতে পারেনি। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি রতন টাটা, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, অমৃতা আরোরা, রণবীর কাপুর, মনিষ মালহোত্রাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের মাধ্যমে সর্বপ্রথম শুভকামনা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমার বন্ধু সাইফ ও কারিনার জন্য অসংখ্য শুভকামনা রইল। আল্লাহ তাদের দুজনকে সুখী দাম্পত্য জীবন দান করুক এবং তাদেরকে সুস্থ রাখুক।’

অন্যদিকে শুভকামনা জানাতে ভোলেননি কারিনা কাপুরের প্রাক্তন প্রেমিক শহীদ কাপুর। তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে সাইফ ও কারিনার জন্য শুভকামনা রইল। আমি আশা করব বিয়ের পরও কারিনা তার অভিনয়জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

সাইফ ও কারিনার সঙ্গীত ও মেহেদী অনুষ্ঠান থেকে মিডিয়াকে দূরে রাখলেও রিসিপশন উন্মুক্ত থাকবে। তাদের বিবাহোত্তর সংবর্ধনা আগামী ১৮ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ আক্টোবর পাতৌদি প্যালেসে তাদের বিবাহ পরবর্তী ছোট একটি অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান