১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৩৯ এএম BDST banglanew24
05 Jan 2013   06:14:19 PM   Saturday BdST
E-mail this

সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েট বিজয়ী


শেরিফ সায়ার, ভেন্যু থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েট বিজয়ী

বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট চোকার’ দল। প্রাইজমানি হিসেবে এ দলটি ১ লাখ টাকা জিতে নিয়েছে।

প্রথম বিজয়ী দলের সদস্যরা হলেন মোহাম্মদ হাফিজ উদ্দিন, প্রসেঞ্জিত বড়ুয়া এবং মোহাম্মদ নাজমুল হাসান।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাংগ্রি বার্ড দল। আর তৃতীয় হয়েছে বুয়েটের ম্যারি এনজাম।

কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে। ৫ জানুয়ারি শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে এ আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচনা হয়।

এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী জামিল আজহার। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী চাহিদার বিষয়টি মাথায় রেখে দক্ষ এবং যোগ্য প্রোগ্রামার তৈরি করতেই বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা পাঁচ ঘণ্টা এ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী চলবে এ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। সঙ্গে ছিল টেকনিক্যাল টকস, ক্লাউড কম্পিউটার ইভোটস এবং বিভিন্ন প্রকল্প প্রদর্শনী।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০টি দলের ২৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এ ছাড়াও ভারত এবং নেপাল থেকে দুটি দল অংশ নেয়।

এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয়র কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এতে পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী দলকে যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান