৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৩৬ এএম BDST banglanew24
16 Feb 2013   07:11:43 PM   Saturday BdST
E-mail this

‘চলতি বছরেই মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘চলতি বছরেই মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি’

সিলেট: চলতি বছরেই দেশের সকল স্কুলে একটি করে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি করা হবে বলে ‍জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ পর্যন্ত ২৩ হাজার ৩শ স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।  

শনিবার সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি একথা জানান।

সকাল ১১ টায় মন্ত্রী কানাইঘাট উপজেলার সড়কের বাজারে হাফিজ মজুমদার শিক্ষাট্রাস্টের ২৯তম বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে মালিক-নাহার মেমোরিয়াল একাডেমীর একাডেমীক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে কামালগঞ্জ গণিপুর স্কুল অ্যান্ড কলেজের ফলক উন্মোচন করেন তিনি।

এসব অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “জনগণের প্রত্যাশা ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে। সরকার চায় দেশকে পরিবর্তন করতে।”
 
শিক্ষামন্ত্রী বলেন, “পরিবর্তন করে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করা।”

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “প্রচলিত শিক্ষাব্যবস্থায় দেশের পরিবর্তন সম্ভব নয়। এজন্য শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এ শিক্ষানীতিতে যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তা বলা যাবে না তবে ২০২১ সালের মধ্যে একটি বড় পরিবর্তনের দিকে যাবে দেশ।”
 
শিক্ষায় পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন,  “ইতোমধ্যে দেশের ২৩ হাজার ৩শ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে। চলতিবছরের মধ্যে সবস্কুলে এরকম ক্লাস চালু করা সম্ভব হবে।”

সড়কের বাজার হাইস্কুল মাঠে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তিপ্রদান ও জকিগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ মজুমদার এমপি, সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদ  জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মুমীন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, পৌর মেয়র লূৎফুর রহমান,  জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আব্বাস উদ্দিন,  কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বদরল ইসলাম সোয়েব, জকিগঞ্জ পৌরসভা মেয়র সোনাউল্লাহ, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও জেলা ছাত্রলীগের সদস্য আবুল কাশেম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান