৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:১২ পিএম BDST banglanew24
24 Apr 2012   10:05:29 PM   Tuesday BdST
E-mail this

বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিকল্প নেই: প্রাণ গোপাল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, বিএসএমএমইউ’কে বিশ্বমানের করতে হলে গবেষণার বিকল্প নেই। মেডিক্যাল চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে গবেষণার প্রচুর সুযোগ রয়েছে এবং এ সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের সি ব্লকের সামাদ সেমিনার কক্ষে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহেবিলিটেশন বিভাগে বাস্তবায়নরত প্রকল্পের অধীনে ‘ইএমজি গাইডেড বটুমিনাম ইনজেকশন’ বিষয়ক দু’ দিনবাপী কর্মশালা আয়োজন করা হয়। যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রাণ গোপাল বলেন, ‘শুধুমাত্র অফিসের নির্ধারিত সময় নয়, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে চলমান উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।’

কর্মশালা পরিচালনা করেন যুক্তরাজ্যের ইস্ট ক্যান্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ডা. মোহামেদ সাকেল। তিনি মাংসপেশীর রোগ নির্ণয়ের জন্যে বিএসএমএমইউ’কে দু’টি ‘ইএমজি’ মেশিন অনুদান হিসেবে প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

এমএন/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান