১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৫২ এএম BDST banglanew24
07 Jan 2013   04:18:55 PM   Monday BdST
E-mail this

ক্রিকেট মাঠ কলুষিত করলেন ওয়ার্ন


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্রিকেট মাঠ কলুষিত করলেন ওয়ার্ন

মেলবোর্ন: বিগ ব্যাশে নগর প্রতিদ্বন্দ্বী মেলবোর্ন রেনেগেডস ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের সঙ্গে অশোভনীয় আচরণের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মেলবোর্ন স্টার্স অধিনায়ক শেন ওয়ার্ন। একই সঙ্গে সাড়ে চার হাজার ডলার জরিমানাও করা হয়েছে সাবেক অসি লেগ স্পিনারকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেনেগেডসের ইনিংস চলাকালে স্যামুয়েলসের সঙ্গে বাকবিত-ায়ও জড়ান ওয়ার্ন। তবে এর সূত্রপাত স্টার্সের ইনিংসে। দ্বিতীয় রানে বাধা দিতে ডেভিড হাসির শার্ট টেনে ধরেছিলেন বোলার স্যামুয়েলস। এরই প্রতিক্রিয়ায় ওয়ার্নও খ্যাপাটে হয়ে ওঠেন ব্যাটসম্যান স্যামুয়েলসের ওপর।

ক্যারিবীয় তারকা রান নিতে গিয়ে ক্রিজে ফিরে আসলে ওয়ার্ন কাছে এসে অশালীন ভাষায় হুমকি দেন। এসময় অসি তারকার কানে ফক্স স্পোর্টসের মাইক্রোফোন ছিল। এরপরই স্যামুয়েলসের শার্টও টেনে ধরেন তিনি।

ঘটনা এখানেই থেমে থাকেনি। পরের ওভারে ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা স্যামুয়েলসকে বল কুড়িয়ে ছুঁড়ে মারেন ওয়ার্ন। জবাবে ক্যারিবীয় তারকাও তার ব্যাট সজোরে ছুঁড়ে মারেন।

সোমবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনা বিশ্লেষণ করে ওয়ার্নকে নিষিদ্ধ ও জরিমানা করেন। স্যামুয়েলসকেও শুনানির জন্য ডাকা হয়েছে। কিন্তু লাসিথ মালিঙ্গার এক বাউন্সারে চোখে আঘাত নিয়ে মাঠ ছাড়তে হয় ক্যারিবিয়ান এই ক্রিকেটারকে। তাঁর চিকিৎসা চলছে। সুস্থ হলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ৭ জানুয়ারি ২০১৩
এফএইচএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান